রাইজিং স্টার্স টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের 'এ' দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল চূড়ান্ত করা হয়। এবারের স্কোয়াডে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা দিয়েছে সাইফ হাসানের অন্তর্ভুক্তি।
মূলত দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট স্কোয়াডে ডাক পাওয়ায় রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে পারছেন না নাঈম শেখ। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন সাইফ হাসান। এখন সেই সাইফ হাসানের কাঁধেই তুলে দেওয়া হয়েছে দলের নেতৃত্বের দায়িত্ব।

