দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এক হাজার ২৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৮ হাজার ৮৮৩ জনে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪৮৩ জন।
এর আগের দিন প্রকাশিত প্রতিবেদনে চলতি বছর ডেঙ্গুতে ৪৮১ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ২৩৬ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এছাড়া খুলনায় ৮৫, চট্টগ্রামে ৪৭, ময়মনসিংহে ৩৯, বরিশালে ৩২, রাজশাহীতে ৩০, রংপুরে ৮ এবং সিলেটে ৪ জনের মৃত্যু হয়েছে।
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৬: ০৪আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৬: ০৯

