ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের বাসে আগুন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইউনিট দুটি বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিসংযোগের পর ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে রাখা লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে এবং আগুনের ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।