যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের উল্লেখযোগ্য সাফল্যের প্রেক্ষাপটে হোয়াইট হাউস থেকে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রকাশ করে হোয়াইট হাউস ঘোষণা করেছে, ‘জনস্বার্থে ঘোষণা: ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।’
প্রকাশিত ওই ছবিতে ওভাল অফিসের বিখ্যাত রেজল্যুট ডেস্কের ওপর ঝুঁকে থাকতে দেখা যায় প্রেসিডেন্ট ট্রাম্পকে। ছবির ওপর বড় অক্ষরে লেখা ছিল, ‘পিএসএ: ট্রাম্প ইজ স্টিল ইওর প্রেসিডেন্ট’।
এর আগে দিনের শুরুতে রিপাবলিকানদের ভরাডুবির বিষয়ে প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি ডেমোক্রেটদের ‘ভালো করার’ বিষয়টি স্বীকার করলেও দাবি করেন যে, ব্যালটে তার নিজের নাম থাকলে রিপাবলিকান প্রার্থীরা আরও ভালো ফলাফল করতে পারতেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করা হতে পারে—এমন আশঙ্কায় আগে থেকেই নির্বাচনি আইন বিশেষজ্ঞ, ভোটাধিকারকর্মী এবং ডেমোক্রেটরা প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের বড় ব্যবধানে জয়ের পর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ ও প্রচার অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্রেটরা ২৩১টি এবং রিপাবলিকানরা ১৩৯টি আসন পেয়েছে। এছাড়া ১০০ সদস্যের মার্কিন সিনেটে ডেমোক্রেটরা ৫৪টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে, যেখানে রিপাবলিকানদের দখলে রয়েছে ৪৩টি আসন।

