বনানী থেকে সাবেক মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার

রাজধানীর বনানী এলাকা থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার (১ নভেম্বর) সকালে ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া খন্দকার আব্দুল হাফিজের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী নানা কর্মকাণ্ডে যুক্ত থাকা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং এতে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশ রাখার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর এই সাবেক সেনা কর্মকর্তাকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বর্তমানে তাকে ডিবির হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।