বিদ্যুৎ উৎপাদন শুরুর চূড়ান্ত ধাপের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের পারমাণবিক বিক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। ভৌত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) কেন্দ্রটিকে চূড়ান্ত ধাপ শুরুর অনুমতি দিয়েছে। এই ধাপটি পাওয়ার স্টার্ট বা সি-স্টেজ নামে পরিচিত, যার মাধ্যমে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সূত্রমতে, বৃহস্পতিবার বিকেলে বায়েরা এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে। সি-স্টেজ পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও স্থিতিশীল কার্যক্রম যাচাইয়ের জন্য বিভিন্ন পরীক্ষা চালানো হবে। এ সময় চুল্লি, শীতলীকরণ ব্যবস্থা, টারবাইন, জেনারেটর এবং বিদ্যুৎ ও নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে। ধাপে ধাপে চুল্লির ক্ষমতা বাড়িয়ে এই পর্যবেক্ষণ চলবে। এই পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হলো জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা, যার মাধ্যমে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
এর আগে সেপ্টেম্বরে শক্তি উৎপাদন শুরুর পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ভালভের ত্রুটির কারণে তা পিছিয়ে যায়। ত্রুটি সংশোধনের পর ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই প্রকল্পটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের কাজ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাছান জানান, পাওয়ার স্টার্টের অনুমোদন পাওয়ার পর শূন্য শক্তি উৎপাদন দিয়ে পরীক্ষা শুরু হবে। যখন এই উৎপাদন ক্ষমতা ৩০ শতাংশে পৌঁছাবে, তখনই জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। বিদ্যুৎকেন্দ্র–সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী ডিসেম্বরে এই সরবরাহ প্রক্রিয়া শুরু হতে পারে। এরপর টানা ৭-৮ মাস পরীক্ষামূলক উৎপাদন চলতে পারে।
পারমাণবিক জ্বালানির বিক্রিয়া থেকে উৎপন্ন তাপ দিয়ে বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে। প্রতিটি ধাপেই কঠোর নিরাপত্তা মান ও নিয়ন্ত্রক বিধিবিধান অনুসরণ করা হচ্ছে। জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠায় বাংলাদেশ। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল রূপপুর প্রকল্পের মেয়াদ। গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে স্বীকৃতি পাবে। ২০২৩ সালের অক্টোবরে পারমাণবিক জ্বালানি আসার পর থেকেই রূপপুর পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্তমানে ডলারের দাম বাড়ার কারণে প্রকল্পের ব্যয় বেড়ে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকায় দাঁড়িয়েছে এবং মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো.
তখন ৩০০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়া যাবে।

