তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা সাউরির মরদেহ উদ্ধার

তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম কে এম তাহসিন সাউরি (২৮)। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। গতকাল বুধবার বিকেলে নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। নদী থেকে তাহসিন সাউরির লাশ উদ্ধারের পর সংশ্লিষ্ট প্রক্রিয়াসমূহ সম্পন্ন করা হচ্ছে বলে জানা গেছে।

prothomalo-bangla/2024-11-14/6zc8xvaw/Body.jpg