ঢাকাকে বাসযোগ্য করতে ২০টি পরিবীক্ষণ টিম মাঠে নামছে

ঢাকা মহানগরীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় গঠিত ২০টি পরিবীক্ষণ টিমকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ক সভায় তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারি বাসস্থানে অপরিচ্ছন্ন পরিবেশ কিংবা এডিস মশার লার্ভা পাওয়া গেলে সরাসরি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হবে। এছাড়া নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা করা হবে। সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রী শুরু থেকেই অত্যন্ত সচেষ্ট এবং তিনি স্বচক্ষে বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোয়ার্টার পরিদর্শন করেছেন। অত্যন্ত দুঃখের বিষয় যে, বড় বড় সরকারি কোয়ার্টার, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হাসপাতালেও এডিস মশার লার্ভা ও চরম অবহেলার চিত্র পাওয়া গেছে। তিনি পরিবীক্ষণ কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে কাজ করছেন; যেখানেই অনিয়ম ও লার্ভা পাবেন, সেখানেই তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা ও কঠোর জরিমানা করবেন।

নগরীর সৌন্দর্য ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেকের পূর্বের সৌন্দর্য ফিরিয়ে আনতে রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে। এছাড়া দুই সিটি করপোরেশনের মোট ৫৫টি খাল পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও নেটিংয়ের কাজ চলমান রয়েছে। চুরি রোধে ফাইবার বোর্ডের নতুন ডাস্টবিন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে স্থাপন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই টিমগুলোর কঠোর ভূমিকায় আগামী এক-দুই মাসের মধ্যেই ঢাকার দৃশ্যমান পরিবর্তন আসবে।

উল্লেখ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এলাকাভিত্তিক ২০টি জোনে এই বিশেষ পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ১০টি কমিটি ঢাকা উত্তরে এবং ১০টি ঢাকা দক্ষিণে কার্যক্রম পরিচালনা করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা এসব কমিটির প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় পরিবীক্ষণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার (২৬ অক্টোবর) তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

নগরীর সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ঢাকার হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কার-পরিচ্ছন্ন করে এগুলোর পূর্বের সৌন্দর্য ফিরিয়ে আনতে রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একযোগে কাজ করছে। এ ছাড়া উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খাল পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ