ট্রাকচালক হোসেন হত্যায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। সেই সঙ্গে আগামী ২৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের তথ্য অনুযায়ী, মামলার মোট ৩৪ জন আসামির মধ্যে ২২ জন পলাতক রয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ মোট নয়জন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা আরও দুইজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান অন্য একটি মামলায় কারাগারে থাকায় তাকে এদিন হাজির করা সম্ভব হয়নি।

আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখী, আহসান হাবীব, খায়রুল ইসলাম ও তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট আইনজীবীরা আসামিদের অব্যাহতির পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করলে আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে অব্যাহতির আবেদন খারিজ করে চার্জ গঠনের আদেশ দেন। অভিযোগ গঠনের সময় উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রার্থনা করেন।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিহত হোসেনের মা রীনা বেগম বাদী হয়ে ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলায় অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও অনেকে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৩৪ জন আসামির মধ্যে শুরু থেকে ২২ জন পলাতক রয়েছে। কারাগার থেকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ৯ জনকে উপস্থিত করা হয়েছে। জামিনে থেকে দুই জন আদালতে হাজিরা দেন। এছাড়াও মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান অন্য মামলায় ক