পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ দিল জেলা প্রশাসন

রাঙামাটির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে সাজেক সড়কে দুই দফায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। দুর্গাপূজার কারণে পাঁচ দিনের জন্য অবরোধ স্থগিত রাখা হলেও, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় সংগঠন দুটি বৃহস্পতিবার থেকে ফের অবরোধের ডাক দেয়।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে হবে। আরও পড়ুনআরও পড়ুনসাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক