জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক জোট ক্রমেই আদর্শিক জোটে রূপ নিচ্ছে—এমন গুরুতর অভিযোগ তুলে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সংগঠক মো. আবদুর রহমান। শুক্রবার রাত ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বরাবর লেখা পদত্যাগপত্রটি প্রকাশ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী দলটির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আবদুর রহমান তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, বহুত্ববাদী গণতান্ত্রিক চেতনা ও নতুন বন্দোবস্তের প্রত্যয়ে উদ্বুদ্ধ হয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বর্তমানে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী ও রাজনৈতিক জোটের ফলে দলটির কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে। তিনি দাবি করেন, আদর্শিক ও রাজনৈতিক জোট এক হবে না—এমন প্রত্যাশা থেকে তিনি এতদিন দলের সঙ্গে যুক্ত ছিলেন, তবে সংগঠনের ভেতরে-বাইরে দ্বিচারিতা এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
পদত্যাগপত্রে তিনি আরও অভিযোগ করেন, দলীয় সহকর্মীরা তাকে প্রায়ই ‘মুজিববাদী’ তকমা দিয়ে বিমাতাসুলভ আচরণ করছেন। তিনি বলেন, রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে এনসিপির নেতা-কর্মীদের বর্তমান অবস্থান জামায়াত-শিবিরের বয়ানের সঙ্গে একাকার হয়ে গেছে। ফলে তার পক্ষে নৈতিক ও আদর্শিকভাবে দলের সাংগঠনিক দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়েছে। আবদুর রহমান একসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী এই নেতা এনসিপির প্রার্থী হিসেবে শরীয়তপুর-১ আসনে প্রাথমিক তালিকায় ছিলেন, যদিও পরে তাকে মনোনয়ন দেয়া হয়নি।
এদিকে আবদুর রহমানের পদত্যাগের বিষয়ে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার মানবজমিনকে জানান, আবদুর রহমান দীর্ঘদিন ধরেই নিষ্ক্রিয় এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মত প্রচার করায় তাকে পুনর্গঠিত কমিটিতে রাখা হচ্ছে না—এটি জানার পরই তিনি পদত্যাগের নাটক সাজিয়েছেন।
২০২২ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি বর্ধিত হলে তাকে কমিটির সদস্য মনোনীত করা হয়েছিল।
পরে এনসিপি ১১–দলীয় ঐক্যের শরিক হিসেবে নির্বাচন করায় তাকে আর মনোনয়ন দেয়া হয়নি।আবদুর রহমানের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য সারোয়ার তুষার রাতে মানবজমিনকে বলেন, 'দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিল।

