জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদায়ী বোর্ড চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এই পরিচালনা বোর্ড গঠনের কথা নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, 'বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮'-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী সংস্থার প্রশাসনিক ও সার্বিক পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিন বছর মেয়াদের জন্য এই পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই নতুন এই কমিটির কার্যক্রম কার্যকর হবে এবং আইনটির ৬ ধারায় উল্লিখিত বিধান অনুসরণ করে বোর্ড তাদের অর্পিত দায়িত্ব পালন করবে।
বাংলা সাহিত্য ও সাংবাদিকতা জগতে আবদুল হাই শিকদার দীর্ঘদিন ধরে পরিচিত ব্যক্তিত্ব। কবি, প্রাবন্ধিক ও গবেষক হিসেবে অবদানের পাশাপাশি দেশের সংবাদমাধ্যমে তিনি নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও দর্শন নিয়ে তার গবেষণা উল্লেখযোগ্য। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দৈনিক যুগান্তরের সম্পাদক এবং পূর্বে বাসসের ফিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করেছেন। সাহিত্যচর্চা, নজরুল গবেষণা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি একাধিক সম্মাননা ও পদকে ভূষিত হয়েছেন। তার অভিজ্ঞতা রাষ্ট্রীয় বার্তা সংস্থার পরিচালনায় নতুন গতি আনবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস)অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধিস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধিপররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধিতথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসারবাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পদাধিকারবলে)দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীদ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদদৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমানওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাকবাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৬: ১৯আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৬: ২২
বাসস পরিচালনা বোর্ডে ১২ জন পরিচালক রয়েছেন। তারা হলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস); অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার; ব

