পরিবার ও সমাজে ইসলামি শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব

ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে ইসলামি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামি শিক্ষার মূল উৎস হলো পবিত্র কোরআন ও হাদিস। পবিত্র কোরআনের সুরা তাহরিমের একটি আয়াতে আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন, 'হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।' এই নির্দেশনার মাধ্যমেই প্রমাণিত হয় যে, ইসলামি শিক্ষার চর্চা ও প্রচলন সর্বপ্রথম পরিবার থেকেই শুরু হওয়া আবশ্যক।

অভিভাবকরা যদি নিজেরা ইসলামি শিক্ষায় শিক্ষিত হন এবং তাদের দৈনন্দিন জীবনে তা অনুসরণ করেন, তবে সন্তানরা সহজেই সেই আদর্শের ওপর গড়ে উঠতে পারে। ছোটবেলা থেকেই সন্তানদের কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি শিক্ষা দিলে তারা নৈতিকভাবে সুগঠিত হয়। এই শিক্ষা তাদের সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে শেখায় এবং বড়দের প্রতি সম্মান ও ছোটদের প্রতি সহানুভূতিশীল হতে সহায়তা করে। রাসুল (সা.) বলেছেন, 'তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।'

পরিবার ও সমাজে ইসলামি শিক্ষার বাস্তবায়নের মাধ্যমে ইনসাফ, দয়া, মানবতা, সহযোগিতা ও সহনশীলতার মতো গুণাবলি বিকশিত হয়। আল্লাহ তায়ালা সুরা লুকমানের ১৩ নম্বর আয়াতে শিরক থেকে বেঁচে থাকার শিক্ষা দিয়েছেন এবং ১৭ নম্বর আয়াতে সালাত কায়েম ও সৎকাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া সুরা নাহলের ৯০ নম্বর আয়াতে ন্যায়বিচার, সদাচরণ ও আত্মীয়স্বজনের হক আদায়ের কথা বলা হয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবনী অনুসরণ করাই প্রকৃত ইসলামি শিক্ষা, যা পরিবার ও সমাজকে সুন্দর করে তোলে। রাসুল (সা.) আরও বলেছেন, 'তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে তার পরিবার-পরিজনের জন্য উত্তম। আর আমি আমার পরিবারের জন্য তোমাদের মধ্যে শ্রেষ্ঠ।' আল্লাহ আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইসলামি শিক্ষার যথাযথ বাস্তবায়ন করার তৌফিক দান করুন।

আল্লাহতায়ালা বলেছেন, 'নিশ্চয়ই আল্লাহ আদেশ দেন ন্যায়বিচার, সদাচরণ ও আত্মীয়স্বজনকে তাদের হক প্রদান করতে।' (সুরা নাহল : ৯০)। তিনি আরও বলেছেন, 'নিশ্চয়ই রাসুলুল্লাহ (সা.)-এর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।' (সুরা আহজাব : ২১)। পরিবার ও সমাজে রাসুল (সা.)-এর জীবনী অনুসরণ করাই প্রকৃত ইসলামি শিক্ষা। তিনি আরও বলেছেন, 'হে বৎ

এক আদর্শ পিতা কীভাবে সন্তানকে উপদেশ দিচ্ছেন, তা এই আয়াতে স্পষ্ট। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'যে কোনো ভালো কাজের দিকনির্দেশনা দেয়, তার জন্য ওই কাজকারীর সমান সওয়াব রয়েছে।' (মুসলিম : ১৮৯৩)। 'তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে তার পরিবার-পরিজনের জন্য উত্তম। আর আমি আমার পরিবারের জন্য তোমাদের মধ্যে শ্রেষ্ঠ।' (তিরমিজি : ৩৮৯৫)