৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনের নিয়োগ প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তদের মধ্যে বাদ পড়া আরও ৪০ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ পিএম জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।

এর আগে গত ২ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে, ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি সে সময় স্পষ্ট করেছিলেন যে, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কারো প্রতি কোনো ধরনের বৈষম্য করা হবে না। তবে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পুলিশি যাচাই একটি নিয়মিত ও প্রয়োজনীয় প্রক্রিয়া। এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাকি প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে বলে তিনি জানিয়েছিলেন।