ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের উদ্দেশ্যে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া একটি বিশেষ নৈশভোজে অংশ নিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এই নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট এই নৈশভোজের আয়োজন করেছিলেন।