বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের পরিবেশ ও সামাজিক সংগঠন রিআর্থ ক্লাব-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ঘোষিত এই নতুন কমিটিতে আল শাহারিয়া সভাপতি, হাফিজ আল হিমু সাধারণ সম্পাদক এবং প্রতীক গোলদার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন তীর্থাঙ্কর রায় সহসভাপতি, আদিয়াত খান সাংগঠনিক সম্পাদক, পায়েল আহমেদ মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক, নীলাদ্র মোহাইমিন ডকুমেন্টেশন লিড, আল তাবাসসুম শুভা এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস সম্পাদক, জান্নাতুল মাওয়া ফাইজা প্রচার সম্পাদক, নাফসে জাকিয়া নাবিলা কোষাধ্যক্ষ এবং নিলয় দাস প্রশাসনিক সম্পাদক।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের আগ্রহ, অংশগ্রহণ, দক্ষতা ও সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি সরাসরি আলোচনার মাধ্যমে এই কমিটি নির্বাচন করা হয়েছে। কমিটির মেয়াদ অক্টোবর ২০২৬ থেকে মার্চ ২০২৭ পর্যন্ত মোট ছয় মাস। নতুন এই কমিটিতে সাংগঠনিক কার্যক্রম, মানবসম্পদ ব্যবস্থাপনা, ডকুমেন্টেশন, যোগাযোগ ও প্রচার, অর্থ ও প্রশাসন, স্টাডি সার্কেল এবং সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আল শাহারিয়া বলেন, পরিবেশ ও সমাজের নানা প্রশ্নকে তরুণদের চিন্তার সঙ্গে যুক্ত করার যে প্রচেষ্টা রিআর্থ ক্লাব শুরু থেকেই করে আসছে, নতুন কমিটির মাধ্যমে সেই কাজকে আরও সংগঠিত ও বিস্তৃত করা হবে। সাধারণ সম্পাদক হাফিজ আল হিমু জানান, তার লক্ষ্য হলো সংগঠনটির কার্যক্রমকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করা।
সংগঠনটির উপদেষ্টারা জানিয়েছেন, নতুন কমিটির সদস্যদের সহযোগিতায় পরিবেশ, জলবায়ু, দুর্যোগ ঝুঁকি, সামাজিক ন্যায়বিচার ও টেকসই ভবিষ্যৎ নিয়ে নানামুখী কার্যক্রম পরিচালনা করা হবে। রিআর্থ ক্লাব মূলত তরুণদের নেতৃত্বে পরিচালিত একটি যুব সংগঠন, যার স্লোগান হলো— “ন্যায়, সহনশীলতা ও টেকসই ভবিষ্যতের জন্য তরুণদের নেতৃত্বে পরিবেশ ও সামাজিক সংগঠন।”

