যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আওতায় আগামী বুধবার থেকে বিশ্বজুড়ে ইরানের সব বিমান সংস্থার কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যেতে পারে। তেহরানের এয়ারলাইন্সগুলোকে সেবা প্রদান অব্যাহত রাখলে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপর দ্বিতীয় স্তরের (সেকেন্ডারি) নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
আল জাজিরার বরাতে জানা যায়, মার্কিন অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) থেকে বিশ্বব্যাপী ইরানি এয়ারলাইন্সগুলোর কার্যক্রম অচল হয়ে পড়বে। এই নিষেধাজ্ঞার লক্ষ্য কেবল ইরানের বিমান সংস্থাই নয়, বরং তাদের সহযোগী অন্যান্য খাতও। ইরানের বিমানগুলো যেসব বিদেশি বিমানবন্দর ব্যবহার করে, তাদের যারা জ্বালানি সরবরাহ করে, টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাকে মার্কিন ডলারের লেনদেন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
সাক্ষাৎকারে স্কট বেসেন্ট সতর্কবার্তা দিয়ে বলেন, ‘ইরানের বিমান নামলে তাদের জ্বালানি দেওয়া যাবে না, ল্যান্ডিং বা অবতরণ সেবা দেওয়া যাবে না এবং তাদের টিকিটও বিক্রি করা যাবে না। অন্যথায়, আপনাদের যুক্তরাষ্ট্রের ডলার লেনদেন ব্যবস্থা থেকে বের করে দেওয়া হবে।’ মূলত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দীর্ঘদিন ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান চলাচল খাত এমনিতেই বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এসব নিষেধাজ্ঞার ফলে দেশটির পক্ষে নতুন বিমান কেনা এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ সেবা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এবার ইরানকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করার লক্ষ্য নিয়ে এই নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এর আওতায় সোনা, ডিজিটাল সম্পদ, জ্বালানি, নৌপরিবহন ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ইরানের সাথে লেনদেনকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোকেও শাস্তির মুখোমুখি হতে হবে।
আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। তার ঠিক আগেই মার্কিন অর্থমন্ত্রী ইরানের বিরুদ্ধে এই নতুন ব্যবস্থার কথা ঘোষণা করলেন। উল্লেখ্য, বেইজিংকে তেহরানের অন্যতম প্রধান অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগী হিসেবে বিবেচনা করা হয়। ফলে ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে চীনের সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার প্রক্রিয়ায় চীনের কর্মকর্তারা সম্পূর্ণভাবে যুক্ত রয়েছেন। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়ে পিপলস ব্যাংক অব চায়নার গভর্নর প্যান গংশেংসহ চীনের শীর্ষস্থানীয় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিবাচক আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সিএনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) থেকে বিশ্বজুড়ে সব ইরানি এয়ারলাইন্সের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।’ এই হুঁশিয়ারির নিশানা কেবল ইরানের বিমান সংস্থাগুলোই নয়; বরং বিদেশে ফ্লাইট পরিচালনার তারা যেসব বিমানবন্দর ব্যবহার করবে, জ্বালানি সরবরাহকারী, টিকিট বিক্রয়ক

