রাঙ্গাবালীতে সার্ভেয়ারের বিরুদ্ধে ঘুষ নিয়ে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি নিয়ে বিরোধের মামলায় ঘুষ গ্রহণের মাধ্যমে ভুয়া ও বানোয়াট তদন্ত প্রতিবেদন দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আনছার উদ্দীনের বিরুদ্ধে। রবিবার দুপুরে রাঙ্গাবালী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনি গ্রামের বাসিন্দা ও মামলার বাদী মোশাররফ হোসেন।

সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন দাবি করেন, নয়াভাঙ্গুনি গ্রামে তিনি ক্রয়সূত্রে মালিকানাধীন সাড়ে ৬৭ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। এর মধ্যে ৯ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী মাকসুদা বেগমের সঙ্গে তার বিরোধ চলছে। তিনি অভিযোগ করেন, মাকসুদা বেগম ও তার সহযোগীরা জোরপূর্বক জমি দখল করে ভবন নির্মাণের চেষ্টা করছেন। এ বিষয়ে আদালতে মামলা দায়ের করলে নির্মাণকাজ বন্ধ হয়। গত ১৫ জুন মাকসুদা বেগমসহ তিনজনের বিরুদ্ধে গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় ১ জুলাই রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. হামিদুল হক বাচ্চু প্রতিবেদন জমা দেন। পরবর্তীতে বিবাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে সার্ভেয়ার মো. আনছার উদ্দীনকে সরেজমিন তদন্তের দায়িত্ব দেওয়া হয়। অভিযোগকারীর দাবি, ২৫ আগস্ট স্বাক্ষরিত প্রতিবেদনে সার্ভেয়ার প্রকৃত তথ্য গোপন করেছেন। এই প্রতিবেদন দেওয়ার বিনিময়ে তিনি মোশাররফের কাছ থেকে ৫ হাজার টাকা ঘুষ নিয়েছেন এবং মোটা অংকের টাকার বিনিময়ে বিবাদীদের পক্ষে মিথ্যা তথ্য দিয়েছেন।

মোশাররফ আরও জানান, সার্ভেয়ারের প্রতিবেদনে বিরোধীয় জমিতে বিবাদীদের টিনশেড ঘর ও বাগান থাকার কথা বলা হলেও বাস্তবে সেখানে তাদের কোনো ভবন নেই। বরং জমিতে থাকা বাগান ও টিনশেড ঘরগুলো তার নিজের এবং তিনি ২০০৭ সাল থেকে সেখানে বসবাস করছেন। এছাড়া বিবাদী পক্ষ ১৯ শতাংশ জমি কেনার দাবি করলেও এর স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে তিনি দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আনছার উদ্দীন জানান, তিনি বর্তমানে পটুয়াখালীতে আছেন এবং ফিরে এসে কথা বলবেন। তবে পরে তার বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গাবালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনি গ্রামের বাসিন্দা ও মামলার বাদী মোশাররফ হোসেন।

মোশাররফ আরও দাবি করেন, বিবাদী পক্ষের একটি পরিত্যক্ত টিনশেড ঘর রয়েছে। তবে সেখানে তারা বসবাস করেন না এবং ঘরটি বিরোধীয় জমির মধ্যেও নয়। এ ছাড়া বিবাদী পক্ষ ১৯ শতাংশ জমি কেনার দাবি করলেও এর পক্ষে কোনো কাগজপত্র উপস্থাপন করেনি বলেও দাবি করেন তিনি; বরং বিবাদী মাকসুদা ১০ শতাংশ জমি কিনেছেন বলে তিনি জেনেছেন, যা বিরোধী জমির অংশ নয়৷