হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১,০৪৮

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু প্রাণ হারিয়েছে। এই নতুন মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা এক হাজার ৪৮ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫২ জনের। একই সঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২৪৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে এক লাখ ৭৭ হাজার ৭২৫ জন। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৯৫ জন।

হামের উপসর্গে মৃত্যুর বিভাগওয়ারি তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি ৪২৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।