জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করলেন শায়খ আহমাদুল্লাহ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩৭

প্রখ্যাত দাঈ ডা. জাকির নায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। মালয়েশিয়ায় অবস্থিত ডা. জাকির নায়েকের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শায়খ আহমাদুল্লাহ’র সঙ্গে ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীও উপস্থিত ছিলেন। শায়খ আহমাদুল্লাহ বৃহস্পতিবার তার ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন যে, এই সাক্ষাতের সময় তিনি নিজের লেখা ‘মর্নিং অ্যান্ড ইভিনিং দুয়া অ্যান্ড জিকর’ বইটি ডা. জাকির নায়েকের হাতে উপহার হিসেবে তুলে দেন।