চ্যাটজিপিটি দিয়ে নিজের ছবিকে দিন আশির দশকের লুক

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নতুন এক জোয়ার এসেছে। পুরোনো দিনের ফ্যাশন, চুলের স্টাইল আর অ্যানালগ ফিল্মের আবহ ফিরিয়ে এনে অনেকেই নিজেদের ছবিকে ১৯৮০’র দশকের স্মৃতিতে রূপ দিচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির সাহায্যে তৈরি এই ভিনটেজ ছবিগুলো এখন নেটদুনিয়ায় বেশ জনপ্রিয়। সাধারণ কোনো ফিল্টার ব্যবহারের বদলে এই প্রযুক্তির মাধ্যমে পোশাক, চুলের ধরন, সাজসজ্জা, পটভূমি ও আলোর নিখুঁত পরিবর্তন করা সম্ভব হচ্ছে।

এই ট্রেন্ডের মূল বিষয় হলো বর্তমান সময়ের একটি পরিষ্কার ছবি চ্যাটজিপিটিতে আপলোড করে সেটিকে আশির দশকের ছবির মতো রূপান্তর করা। ব্যবহারকারীরা চাইলে পুরোনো দিনের বলিউড স্টুডিও পোর্ট্রেট, ঐতিহ্যবাহী ভারতীয় পারিবারিক অ্যালবামের ছবি কিংবা আশির দশকের হলিউডের গ্ল্যামারাস স্টুডিও পোর্ট্রেটের আদলে নিজেদের ছবি তৈরি করে নিচ্ছেন। এই ছবিগুলোতে সাধারণত বড় আকৃতির চুলের স্টাইল, উজ্জ্বল রঙের পোশাক, সফট লাইট বা নরম আলো, পুরোনো স্টুডিওর ব্যাকগ্রাউন্ড এবং অ্যানালগ ক্যামেরার মতো সূক্ষ্ম ফিল্ম গ্রেইন ফুটিয়ে তোলা হয়।

চ্যাটজিপিটি ব্যবহার করে নিজের ছবিকে আশির দশকের রূপ দিতে চাইলে নিচের সহজ ধাপগুলো অনুসরণ করতে পারেন:

ধাপ ১: প্রথমে চ্যাটজিপিটি ওপেন করে নতুন একটি চ্যাট বা কথোপকথন শুরু করুন।ধাপ ২: চ্যাট বক্সের ‘+’ বোতামে ক্লিক করে আপনার একটি পরিষ্কার ছবি আপলোড করুন।ধাপ ৩: আপলোড করা ছবিটিকে ১৯৮০-এর দশকের ছবির মতো পরিবর্তন করার জন্য নির্দেশ দিন।ধাপ ৪: আপনি ঠিক কেমন ছবি চান, তা বিস্তারিতভাবে চ্যাটজিপিটিকে লিখুন। যেমন পোশাকের ধরন, চুলের স্টাইল, গয়না বা আনুষঙ্গিক জিনিসপত্র, পটভূমি, আলো এবং ছবির সামগ্রিক মোড কেমন হবে তা স্পষ্ট করে বলুন।ধাপ ৫: ছবি পরিবর্তনের সময় আপনার চেনা মুখাবয়ব, মুখের গড়ন এবং স্বাভাবিক ত্বকের রং যেন ঠিক থাকে, সেই নির্দেশনা দিতে ভুলবেন না।ধাপ ৬: প্রথমবারের তৈরিকৃত ছবি পছন্দ না হলে প্রম্পট বা নির্দেশনায় কিছুটা পরিবর্তন এনে আবার চেষ্টা করুন।ধাপ ৭: কাঙ্ক্ষিত ছবি পেয়ে গেলে সেটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে পারেন এবং ‘Add Yours’ স্টিকার ব্যবহার করে বন্ধুদেরও এই মজার ট্রেন্ডে আমন্ত্রণ জানাতে পারেন।চ্যাটজিপিটি থেকে নিখুঁত ছবি পেতে হলে প্রম্পটে শুধু ‘পুরোনো ছবি’ বা ‘ওল্ড ফটো’ লিখলে আশানুরূপ ফল পাওয়া যায় না। এর বদলে কোন সময়ের ছবি, কী ধরনের পোশাক, চুলের স্টাইল, পটভূমি, আলো এবং ছবির পরিবেশ কেমন চান—তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এছাড়া ছবিতে অতিরিক্ত কৃত্রিম ভিনটেজ ইফেক্ট বা সেপিয়া রঙের ব্যবহার এড়িয়ে ছবিকে স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া উচিত।

এই ট্রেন্ডে দারুণ কিছু ছবি তৈরি করতে চাইলে আপনি চ্যাটজিপিটিতে নিচের প্রম্পটগুলো ব্যবহার করতে পারেন। যেমন, বলিউড চলচ্চিত্রের মতো ছবির জন্য লিখতে পারেন: “এই ছবিটিকে ১৯৮০-এর দশকের বলিউড চলচ্চিত্রের প্রচারণামূলক ছবির মতো করে তৈরি করুন। আমার স্বাভাবিক মুখের বৈশিষ্ট্য ও ত্বকের রং অপরিবর্তিত রাখুন। ১৯৮০-এর দশকের ভারতীয় পোশাক, চুলের স্টাইল ও আনুষঙ্গিক জিনিস যোগ করুন। উষ্ণ স্টুডিও আলো, হালকা সফট ফোকাস, সূক্ষ্ম ফিল্ম গ্রেইন এবং কিছুটা ফিকে রং ব্যবহার করুন। ছবিটি যেন ভারতে ১৯৮০-এর দশকে তোলা সত্যিকারের একটি ছবি মনে হয়। অতিরিক্ত ভিনটেজ ইফেক্ট, সেপিয়া রং বা কৃত্রিমভাবে পুরোনো করে দেওয়ার প্রভাব ব্যবহার করবেন না।”

আবার পারিবারিক অ্যালবামের মতো ছবি চাইলে লিখতে পারেন: “এই ছবিটিকে ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ের একটি ভারতীয় পারিবারিক ছবির মতো করে তৈরি করুন। সে সময়ের উপযোগী পোশাক ও চুলের স্টাইল ব্যবহার করুন। সাধারণ ঘরের পটভূমি, নরম আলো, বাস্তবসম্মত ফিল্মের রং এবং অ্যানালগ ক্যামেরায় তোলা ছবির মতো হালকা টেক্সচার রাখুন। ছবিটি যেন পুরোনো পারিবারিক অ্যালবামের একটি সত্যিকারের ছবি মনে হয়।”

এছাড়া হলিউড গ্ল্যামার স্টাইলের জন্য ব্যবহার করতে পারেন: “এই ছবিটিকে ১৯৮০-এর দশকের একটি গ্ল্যামারাস হলিউড স্টুডিও পোর্ট্রেটের মতো করে তৈরি করুন। আমার মূল মুখের বৈশিষ্ট্য অপরিবর্তিত রাখুন। ১৯৮০-এর দশকের উপযোগী চুল, মেকআপ ও পোশাক যোগ করুন। নাটকীয় স্টুডিও আলো, সফট ফোকাস এবং সূক্ষ্ম ফিল্ম গ্রেইন ব্যবহার করুন। ছবিটি যেন বাস্তবে ১৯৮০-এর দশকে তোলা হয়েছে বলে মনে হয়।”