মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নতুন কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘সেলস অফিসার’ অথবা ‘সেলস এক্সিকিউটিভ’ পদে মোট ৫০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৬ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন এবং আবেদনের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর পর্যন্ত।

নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই এইচএসসি অথবা ডিপ্লোমা পাস হতে হবে। এছাড়া কর্মস্থল হিসেবে যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে https://bdjobs.com/h/details/1529751?ln=1 এই লিঙ্কে ক্লিক করতে পারেন।