মেসির দুর্দান্ত গোল সত্ত্বেও ন্যাশভিলের সঙ্গে মায়ামির ড্র

লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স এবং গোলও শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকে জয় এনে দিতে পারল না। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে নু স্টেডিয়ামে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল ন্যাশভিল এসসির বিপক্ষে নাটকীয় এক ম্যাচে ২-২ গোলের ড্র করেছে মায়ামি। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে স্যাম সারিজ গোল করে মায়ামির জয় কেড়ে নেন।

ম্যাচের শুরুতেই ন্যাশভিলকে এগিয়ে দেন স্যাম সারিজ। অ্যান্ডি নাজারের পাস থেকে মায়ামির রক্ষণভাগ ভেঙে বল জালে পাঠান তিনি। তবে মায়ামি দ্রুতই সমতায় ফেরে যখন মেসির নেওয়া একটি বিপজ্জনক কর্নার কিক প্রতিপক্ষের রিড বেকার-হোয়াইটিংয়ের গায়ে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিট পেরোনোর পর আর্জেন্টাইন সুপারস্টার মেসি আবারও জ্বলে ওঠেন। রদ্রিগো দে পলের সঙ্গে দারুণ সমন্বয়ের পর প্রায় ২০ গজ দূর থেকে নিচের কোনা লক্ষ্য করে নিখুঁত শটে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ম্যাচজুড়ে আক্রমণভাগে সক্রিয় থাকা মেসি প্রথমার্ধে একটি শট পোস্টে মেরেছিলেন। এটি ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার ৯৯তম গোল এবং চলতি লিগে ১৯তম গোল। এই গোলের সুবাদে তিনি এমএলএস গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

মায়ামির রক্ষণভাগের দুর্বল মার্কিংয়ের সুযোগ নিয়ে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে স্যাম সারিজ আবারও গোল করেন। ফলে ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মায়ামিকে। এই ড্রয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ নয় ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে গিলের্মো হয়োসের দল। ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে রয়েছে মায়ামি। অন্যদিকে, ড্র করেও ন্যাশভিল শীর্ষস্থান ধরে রেখেছে এবং মায়ামির সঙ্গে তাদের নয় পয়েন্টের ব্যবধান অক্ষুণ্ন রয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একসময় ২-১ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে স্যাম সারিজের গোল মায়ামির জয় কেড়ে নেয়।

দ্বিতীয়ার্ধের ১ ঘণ্টা পেরোনোর পর আবারও জ্বলে উঠেন মেসি। রদ্রিগো দে পলের সঙ্গে দারুণ সমন্বয়ের পর প্রায় ২০ গজ দূর থেকে নিচের কোনা লক্ষ্য করে নিখুঁত শটে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা।