বুলাওয়েতে সিরিজ জয়ের লড়াইয়ে নেমে জিম্বাবুয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই চাপের মুখে পড়েছে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম বলেই সাইফ হাসান ক্যাচ তুলে দিয়ে ৪ রান করে সাজঘরে ফিরে গেছেন। পাওয়ার প্লে’র ৬ ওভারে বাংলাদেশ মাত্র ৩০ রান তুলতে পেরেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৭ রান, উইকেটে আছেন পারভেজ হোসেন ও তানজিদ হাসান।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করা জিম্বাবুয়েকে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। জিম্বাবুয়ের ইনিংস মূলত টেনেছেন মায়ার্স, যিনি ৫৩ বলে ৭৩ রান করে রান আউট হয়েছেন। তার বাইরে ব্রায়ান বেনেট ৩৮ বলে ৪৭ রান সংগ্রহ করেন। বাংলাদেশের পক্ষে সাইফউদ্দিন দুটি উইকেট শিকার করেছেন। এছাড়া তাসকিন আহমেদ শেষ ওভারে মাত্র ৬ রান দিয়ে জিম্বাবুয়ের রান দেড় শ’র নিচে রাখতে বড় ভূমিকা রাখেন।
জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের শুরুটা খুব একটা ভালো ছিল না। দ্বিতীয় ওভারেই মেহেদী হাসানের বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে মারুমানি ৫ বলে ৪ রান করে আউট হন। পাওয়ার প্লে শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৪০ রান। এরপর ব্রায়ান বেনেট রানের গতি ধরে রাখার চেষ্টা করলেও ১১.৩ ওভার শেষে ৭৮ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর রিশাদ হোসেনের বলে সিকান্দার রাজা আউট হয়ে গেলে জিম্বাবুয়ের রানের গতি কিছুটা কমে আসে।
সিরিজের এই শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে নাহিদ রানা এবং বাদ পড়া নুরুল হাসানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন আব্দুল গাফফার ও মোসাদ্দেক হোসেন। বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, আব্দুল গাফফার ও তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে: ১৫ ওভারে ১০৯/৩.রান তোলার গতি খুব একটা ছিল না।

