মধ্যবর্তী নির্বাচনে জিতলে প্রত্যেক মার্কিন নাগরিককে ৫০০০ ডলার দেবেন ট্রাম্প

আসন্ন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয়কক্ষে রিপাবলিকান দল জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে এই বিশাল অঙ্কের অর্থের উৎস কী হবে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। বিবিসি এ খবর জানিয়েছে।

এক বক্তব্যে ট্রাম্প বলেন, যদি রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেটে জয়ী হয়, তবে দেশের অভাবনীয় অর্থনৈতিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ আমি প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার করে দেব। এ সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি সফল কোম্পানির সঙ্গে তুলনা করেন। এই প্রতিশ্রুতি ও অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।