বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি, কারণ সেই সময়ও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ার কারণে ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল এবং সেই ক্ষোভ থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। উল্লেখ্য, ওসমান ফারুক ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে জয়ী হয়েছিলেন এবং সে সময় বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন।

