২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে দেখার প্রত্যাশা চিফ হুইপের

আগামী ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

গণতন্ত্রের সৌন্দর্যের জন্যই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল অংশ নিয়েছে বলে চিফ হুইপ উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবাই একযোগে কাজ করবেন।

সংবিধান প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদ অনুযায়ী সংবিধানের দাঁড়ি, কমা ও সেমিকোলন সংশোধন করা হবে, তবে সংবিধান নতুন করে লেখা হবে না। এছাড়া সচিবালয়ে পার্টির কোনো মিটিং ছিল না বলেও তিনি পরিষ্কার করেন।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এটি নিয়ম রক্ষার কোনো নির্বাচন নয়। বিরোধী দল নির্বাচনে অংশ নেওয়ায় তিনি তাদের ধন্যবাদ জানান।