ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দলের সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির তথ্য জানানো হয়।

পুনর্গঠিত এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আ ন ম সাইফুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে।