রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর যুবদল নেতার হামলা

রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদা তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে এই হামলার অভিযোগ ওঠে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে. এম. চঞ্চলের অনুসারীদের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় বলাকা সিনেমা হলের সামনে বিভিন্ন দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তুলছিলেন নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে. এম. চঞ্চলের অনুসারী সোহেল ও আজিম ওরফে ‘গুন্ডা আজিম’। তারা ইউনিট যুবদল নেতা হিসেবে পরিচিত। ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী সেই সময় ঘটনাস্থলে গিয়ে চাঁদা তুলতে বাধা দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি জানতে পেরে যুবদল নেতা কে. এম. চঞ্চল ৪০ থেকে ৫০ জন অনুসারী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয় এবং পরে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। হামলায় ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার ও মো. সুমন সিকদারসহ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব আল হাসান ও মুশফিকুর রহমান আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থী সুমন সিকদার জানান, ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার পথে তিনি নিউমার্কেট এলাকায় দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করতে দেখেন। তিনি বাধা দিলে তারা গালাগালি ও বাকবিতণ্ডায় জড়ায়। এর কিছুক্ষণ পরেই কে. এম. চঞ্চলের নেতৃত্বে ৫০-৬০ জন লাঠিসোঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সুমনের দাবি, হামলায় ১০-১৫ জন গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে ৮-১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন পপুলার হাসপাতালে ভর্তি রয়েছেন। আত্মরক্ষার চেষ্টা করার সময় তার নিজের ডান হাতে কোপ লেগেছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নিউমার্কেট এলাকায় নিয়মিত চাঁদা আদায়ের ঘটনা ঘটে। এলাকার কয়েক শ দোকান থেকে প্রতিদিন জোরপূর্বক চাঁদা তোলা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

হামলায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার, ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব আল হাসান ও মুশফিকুর রহমান আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঢাকা কলেজের ভুক্তভোগী শিক্ষার্থী সুমন সিকদার জানান, বিকেলে ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে নিউমার্কেট এলাকায় কয়েকজনকে দোকানদার ও ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা তুলতে দেখা যায়। এতে বাধা দিলে তারা প্রথমে আমাদের সঙ্গে গালাগালি ও বাকবিতণ্ডায় জড়ায়। এর ১০–১৫ মিনিট পর নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব ক