নিয়ম ভেঙে বেশি ক্লাস নিচ্ছেন এনএপিডির মহাপরিচালক

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক খায়রুল কবীর মেননের বিরুদ্ধে প্রশিক্ষণ কোর্সে অতিরিক্ত ক্লাস নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী, দুই মাসের একটি প্রশিক্ষণ কোর্সে সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা সর্বোচ্চ ১০টি ক্লাস নেওয়ার সুযোগ পান। কিন্তু মহাপরিচালক খায়রুল কবীর মেনন এই নির্ধারিত সীমা বা নিয়ম মানছেন না বলে জানা গেছে।

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নন-ক্যাডার কর্মকর্তাদের একটি প্রশিক্ষণ কোর্সে তিনি নির্ধারিত সীমার তিন গুণ ক্লাস নিয়েছেন। এছাড়া স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের জন্য আয়োজিত দুটি কোর্সেও তিনি নিয়ম ভেঙে নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ ক্লাস নিয়েছেন।

এনএপিডির কর্মকর্তারা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, মহাপরিচালক নিজে অতিরিক্ত ক্লাস নেওয়ায় বাইরের রিসোর্স পারসনদের ক্লাস নেওয়ার সুযোগ সংকুচিত হয়ে পড়েছে।