প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তবারক আলীর মৃত্যুতে শোক প্রকাশ

বিসিএস (লাইভস্টক) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা মো. তবারক আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের এনিম্যাল ব্রিডিং শাখার সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মরত ছিলেন মো. তবারক আলী। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের আল মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মো. তবারক আলী ছিলেন একজন অত্যন্ত দক্ষ, নিষ্ঠাবান ও মেধাবী প্রাণিসম্পদ কর্মকর্তা। দেশের প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রমে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তার অকাল প্রস্থান প্রাণিসম্পদ খাতের জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, মো. তবারক আলীর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারালো। তার কর্মনিষ্ঠা ও পেশাদারিত্ব সহকর্মীদের কাছে চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।