সরকারি কাজে বাধা দিলে বা দলের পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অনিয়ম করলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার দুপুরে মাগুরা জেলা অডিটোরিয়ামে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি কর্মকাণ্ডে অনিয়ম সহ্য করা হবে না। দলের পরিচয় ব্যবহার করে সরকারি কাজে বাধা সৃষ্টি, কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার কিংবা মাস্তানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেন, সে যেই হোক, এমনকি নিজ দলের লোক হলেও তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে সুনির্দিষ্ট মামলায় কারাগারে পাঠাতে হবে।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী এবং তাদের মূল দায়িত্ব হলো জনগণের সেবা করা। তাই সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে কেউ বাধা সৃষ্টি করলে দল-মত বা পরিচয় নির্বিশেষে তাদের আইনের আওতায় আনতে হবে।
মাদক নির্মূলের বিষয়ে মন্ত্রী বলেন, সমাজকে মাদকমুক্ত না করতে পারলে দেশের উন্নয়ন টেকসই হবে না। মাদকের বিস্তার রোধে সরকার ও প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরসহ অন্যরা বক্তব্য রাখেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা জেলা অডিটোরিয়ামে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
মন্ত্রী মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, সমাজকে মাদকমুক্ত করা না গেলে দেশের উন্নয়ন টেকসই হবে না। মাদকের বিস্তার রোধে সরকার ও প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আরও পড়ুনআরও পড়ুন৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন হাসিনা: চিফ হুইপ

