তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল হামলা

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। অতর্কিত এই ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ও আলোড়ন সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে চড়ে দুই ব্যক্তি ঘটনাস্থলে আসেন। তাঁরা সেখানে প্রায় দুই থেকে তিন মিনিট অবস্থান নিয়ে আশপাশের পরিবেশ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। চারপাশ দেখে নেওয়ার পরই তাঁরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে সটে পড়েন।

prothomalo-bangla/2023-11/903cfc3e-3518-44b3-90b5-e0ff4a548f5f/Coctail.webp