সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এই প্রক্রিয়ায় চারজন নতুন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনিযুক্তদের শপথ বাক্য পাঠ করান। এর আগে রাষ্ট্রপতির নিজের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। এছাড়া বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
অন্যদিকে, প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

