মক্কা চুক্তিতে যোগদানের আগে লাভ-ক্ষতি খতিয়ে দেখতে চায় বাংলাদেশ

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আরও বিস্তারিত যাচাই-বাছাই করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো বহুপক্ষীয় ফোরামে যুক্ত হওয়ার আগে বাংলাদেশ সবসময় 'বাংলাদেশ ফার্স্ট' বা জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার নীতি অনুসরণ করে থাকে। এই চুক্তিতে যুক্ত হলে দেশের জনগণের কতটা লাভ হবে এবং সার্বিক সুবিধা কী—তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে তবেই সরকার সিদ্ধান্ত নেবে।

শামা ওবায়েদ ইসলাম আরও জানান, এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব বা আমন্ত্রণ পাওয়া যায়নি। তবে বিষয়টি উন্মুক্ত রয়েছে এবং সরকার পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।