র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশি উদ্যোক্তা রুনা খান

এশিয়ার নোবেল হিসেবে খ্যাত মর্যাদাপূর্ণ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের রুনা খান। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ২০২৬ সালের বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। রুনা খানের পাশাপাশি এবার সিঙ্গাপুরের টমি কোহ ও মিয়ানমারের বো চি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

২০০২ সালে রুনা খান ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠা করেন। সংস্থাটি একটি আন্তর্জাতিক সামাজিক উদ্দেশ্যভিত্তিক প্রতিষ্ঠান (এসপিও) হিসেবে কাজ করে। ফ্রেন্ডশিপের মূল লক্ষ্য হলো এমন একটি পৃথিবী গড়ে তোলা, যেখানে সুবিধাবঞ্চিত ও উপেক্ষিত মানুষ মর্যাদা ও আশার আলো নিয়ে বেঁচে থাকার সমান সুযোগ পাবে। গত দুই দশকের বেশি সময় ধরে সংস্থাটি চরম দারিদ্র্য, পরিবেশগত সংকট, বৈষম্য ও অবিচারের মতো বৈক্সিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছে। সংস্থাটির কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে সবসময়ই প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়।

র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন জানিয়েছে, ২০২৬ সালের বিজয়ীদের এমন কাজের ভিত্তিতে নির্বাচিত করা হয়েছে, যা ম্যাগসাইসাইয়ের নেতৃত্বের চিরস্থায়ী মূল্যবোধের প্রতিফলন। এর মধ্যে রয়েছে অন্যের সেবায় নিজেকে নিয়োজিত রাখা, বিভিন্ন সম্প্রদায়ের জন্য সুযোগ সৃষ্টি করা এবং মানুষকে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে সহায়তা করা।

ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের স্মরণে ১৯৫৮ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। ১৯৫৭ সালের ১৭ মার্চ এক বিমান দুর্ঘটনায় মারা যান তিনি। প্রতিবছর ৩১ আগস্ট তাঁর জন্মদিনে এই পুরস্কার ঘোষণা করা হয়। এবার এই ঘোষণার মাধ্যমে ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ১২ জন এই সম্মাননা অর্জন করেছেন। ২০০৯ সাল থেকে শুধু এই ‘উদীয়মান নেতৃত্ব’ ছাড়া আর কোনো সুনির্দিষ্ট শ্রেণির মধ্যে আবদ্ধ নেই পুরস্কারটি। ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের করভি রাখসান্দসহ চারজন।

এর মধ্যে রয়েছে অন্যের সেবায় নিয়োজিত থাকা, বিভিন্ন সম্প্রদায়ের জন্য সুযোগ সৃষ্টি করা এবং মানুষকে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে নিতে সহায়তা করা।.বাংলাদেশি নৌকার প্রেমে এক ফরাসি.২০০৮ সাল পর্যন্ত প্রতিবছর এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হতো মোট ছয় শ্রেণিতে।

২০০০ সাল থেকে উদীয়মান নেতৃত্ব শ্রেণিতে পুরস্কার দেওয়া শুরু হয়।