১০ গোলের পাগলাটে থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

২০২৬ ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছে ইংল্যান্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এক অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর ম্যাচে ফ্রান্সকে ৬-৪ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ মেডেল জিতেছে থ্রি লায়নরা। ১০ গোলের এই পাগলাটে থ্রিলারে প্রথমার্ধে ইংল্যান্ড ৪-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ফরাসিরা। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় নিশ্চিত করে টুখেলের দল, যা গত ৬০ বছরের মধ্যে বিশ্বকাপে ইংল্যান্ডের সেরা সাফল্য।

ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে ইংলিশরা। মাত্র ৩ মিনিটের মাথায় ডেকলান রাইসের চমৎকার গোলে লিড নেয় ইংল্যান্ড। মাঝমাঠে ফরাসিদের দুর্বল পাস ইন্টারসেপ্ট করে বক্সে ঢুকে পড়েন এই আর্সেনাল মিডফিল্ডার এবং নিখুঁত বাঁকানো শটে বল জালে জড়ান। এরপর ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাস্টন ভিলার ডিফেন্ডার এজরি কোনসা। ডেকলান রাইসের কর্নার থেকে হেডে জাতীয় দলের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

প্রথমার্ধের খেলা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল ইংল্যান্ড। ফরাসি রক্ষণের চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ব্যবধান ৩-০ করলেন বুকায়ো সাকা! প্রথমার্ধেই ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ফ্রান্স। মার্কাস র‍্যাশফোর্ডের পাস থেকে বক্সে ঢুকে ফরাসি কিপার মাইক মেনিয়কে কাটিয়ে ফেলেছিলেন সাকা। তবে টার্ন নিতে গিয়ে তিনি রেফারির সাথে ধাক্কা খান। এরপর পাল্টা আক্রমণে রায়ান চেরকির একটি শট ডিন হেন্ডারসন সেভ করলে ফিরতি বল আবার চলে আসে র‍্যাশফোর্ডের পায়ে। তার পাস থেকে একটু সময় নিয়ে জোরালো শট নেন সাকা, যা এক ফরাসি ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়। প্রথমার্ধেই সাকার জোড়া গোল এবং রাইস ও কোনসার লক্ষ্যভেদে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় থ্রি লায়নরা।

বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাইকেল ওলিসের পাস নিয়ন্ত্রণে নিয়ে ইংলিশ কিপার ডিন হেন্ডারসনকে পরাস্ত করে ব্যবধান ৪-১ করেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এর ঠিক সাত মিনিট পর ব্যবধান ৪-২ করেন ব্র্যাডলি বারকোলা। মাঝমাঠ থেকে ইংল্যান্ডের এবেরেচি ইজের ব্যর্থ লবের পর দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে এই গোলটি করেন তিনি। এরপর হাইড্রেশন ব্রেকের ঠিক আগে ওলিসে ও উসমান দেম্বেলের সাথে ওয়ান-টু-ওয়ান কম্বিনেশনে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের ১০ম গোল করার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোল করে বিশ্বরেকর্ড গড়েন তিনি, যার ফলে স্কোরলাইন দাঁড়ায় ৩-৪।

ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা। বক্সে ফাউলের কারণে ইংল্যান্ড পেনাল্টি পেলে জুড বেলিংহাম উদারতা দেখিয়ে সাকার হাতে বল তুলে দেন। স্পট-কিক থেকে ফরাসি কিপার মাইক মেনিয়কে বোকা বানিয়ে বল জালে জড়ান সাকা, যার ফলে ব্যবধান হয় ৫-৩। তবে নাটকীয়তার তখনও বাকি ছিল। ইনজুরি টাইমে ডান প্রান্ত থেকে বক্সে ঢুকে চমৎকার শটে গোল করে স্কোরলাইন ৪-৫ করে ফরাসি শিবিরে আশা জাগান উসমান দেম্বেলে। কিন্তু দেম্বেলের গোলের ঠিক দুই মিনিট পর পাল্টা আক্রমণ থেকে নিখুঁত ফিনিশিংয়ে ফ্রান্সের জাল কাঁপান রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। তার এই গোলের সাথে সাথেই ফ্রান্সের সমতায় ফেরার সব আশা শেষ হয়ে যায় এবং ৬-৪ ব্যবধানের এক ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

শেষ মুহূর্তের ইনজুরি টাইমে উসমান দেম্বেলে গোল করে ফরাসি শিবিরে আশা জাগান। তবে জুড বেলিংহামের শেষ মুহূর্তের গোলে ৪-৬ ব্যবধানের এক পাগলাটে জয় নিয়ে মাঠ ছাড়ে টুখেলের দল। গত ৬০ বছরের মধ্যে বিশ্বকাপে এটা ইংল্যান্ডের সেরা সাফল্য।

মাত্র সাত মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করে ম্যাচ জমিয়ে তুলল ফ্রান্স! মাঝমাঠ থেকে ফরাসি কিপারের মাথার ওপর দিয়ে লব করার চেষ্টা করেছিলেন ইংল্যান্ডের এবেরেচি ইজে। তবে তার সেই ব্যর্থ চেষ্টার ঠিক ২০ সেকেন্ডের মাথায় বল কেড়ে নিয়ে কাউন্টার অ্যাটাকে ওঠে ফ্রান্স। দ্রুতগতির সেই পাল্টা আক্রমণ থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান ২-৪ করেন ব্র্যাডলি বারকোলা। মায়ামিতে এখন টানটান উত্তেজনা!