দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন এই সমন্বয়ের ফলে বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
এর আগে গতকাল শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার দাম সমন্বয় করেছিল। ওই দিন প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪৮ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৭০ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এছাড়া, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ দফা দাম বাড়ানো এবং ২৯ দফা কমানো হয়েছিল।

