ডিএমএফের সভাপতি দেলোয়ার ও সাধারণ সম্পাদক মানিক মনোনীত

ডিজিটাল সাংবাদিকতার পেশাগত উন্নয়ন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় কাজ করা সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর বনশ্রীতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শনিবার রাতে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য এ কমিটি চূড়ান্ত করা হয়। এতে দ্য বিজনেস ডেইলির মো. দেলোয়ার হোসেন সভাপতি এবং গ্লোবাল টেলিভিশনের মহিউদ্দিন মানিক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

অনুষ্ঠানে ডিএমএফের উপদেষ্টা ও দৈনিক ইনকিলাবের অনলাইন ইনচার্জ নুরুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নতুন এই কমিটি ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে সঙ্গে ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্টার নিউজের হেড অব ডিজিটাল মইন বকুল এবং বাংলা ৫২ নিউজের প্রকাশক কাজী আওলাদ হোসেন।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রুপালী বাংলাদেশের তামজিদ মির্জা, ডিবিসি নিউজের আরেসুল ইসলাম রাসেল এবং জাগো নিউজের পরান মাঝি। দৈনিক নয়া দিগন্তের সৈয়দ জাফরান হোসেন নূর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের মোরশেদ আলম যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য পদের মধ্যে দূরবীন নিউজের মো. শামছুল আলম সাংগঠনিক সম্পাদক, সদ্য সংবাদের মিঠুন সহ-সাংগঠনিক সম্পাদক, দীপ্ত টিভির মইন উদ্দিন রাতুল অর্থ সম্পাদক এবং দৈনিক যুগান্তরের রুহুল আমিন সহ-অর্থ সম্পাদক হয়েছেন। দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন টাইমস টুডের মেহেদী হাসান রনি ও উপদপ্তর সম্পাদক হয়েছেন চ্যানেল ওয়ানের মারুফ হোসেন।

এ ছাড়া আইন সম্পাদক হিসেবে গ্লোবাল টিভির আলাউদ্দিন আল আজাদ, প্রচার সম্পাদক চ্যানেল ওয়ানের আলাউদ্দিন মিয়া, নারীবিষয়ক সম্পাদক ভিওডি বাংলার নুরুন্নাহার চৌধুরী কলি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এখন টিভির তৌহিদুল ইসলাম তারেক, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক এশিয়া পোস্টের আজাদ হোসেন, আইসিটি সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুষার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দ্য ডেইলি এলাইভের মোহাম্মদ আবদুল মজিদ সুজন, ক্রীড়াবিষয়ক সম্পাদক চ্যানেল আইয়ের আবু রায়হান ইফাত, পরিকল্পনাবিষয়ক সম্পাদক স্বদেশ প্রতিদিনের রবিউল ইসলাম এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে এনপিবি নিউজের শিবলী আহমেদ স্থান পেয়েছেন।

নতুন এই কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফখরুল ইসলাম, দৈনিক যুগান্তরের আবু সালেহ মুসা, টাইমস টুডের ওয়ালিউল হাসনাত, জাতীয় অর্থনীতির নুসরাত জাহান ঐশী, দৈনিক সময়ের কাগজের তাবারাক হোসাইন এবং এশিয়ান টেলিভিশনের আকাশ বিশ্বাস। অনলাইন গণমাধ্যমের মানোন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংগঠনের সদস্যরা।