রিয়াদে জরুরি সতর্কতা জারি করল সৌদি কর্তৃপক্ষ

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগাম সতর্কতামূলক জরুরি বার্তা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে বাসিন্দাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কর্তৃপক্ষ কিছু জরুরি নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে।

নির্দেশনায় রিয়াদের বাসিন্দাদের ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। এ সময় জানালা থেকে নিরাপদ দূরত্বে থাকার এবং খোলা জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যারা বাইরে অবস্থান করছেন, তাদের দ্রুত কোনো নিকটবর্তী ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদি তা সম্ভব না হয়, তবে শক্ত কোনো আড়ালের পেছনে নিরাপদ অবস্থান নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে ঠিক কী ধরনের হুমকি বা পরিস্থিতির কারণে রিয়াদে এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।