জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিবের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দীর্ঘদিনের সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭ তলায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠককালে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁর দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।
prothomalo-bangla/2026-09-24/omzu9egm/tareque-rahman.jpeg

