আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে ফুটবল বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন মেসি। আর্জেন্টিনার হয়ে এটিই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ।
মেসির এই বিদায়ী ম্যাচটি সরাসরি স্টেডিয়ামে বসে দেখার কথা জানিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ আনহেল দি মারিয়া। তিনি বলেন, আমাকে তো স্টেডিয়ামে যেতেই হবে, তাই না? গিয়ে ম্যাচটি দেখতে হবে। দি মারিয়া জানান, ৫ অক্টোবর বানফিল্ডের বিপক্ষে খেলার পর তিনি সেখানেই থাকবেন। তিনি বলেন, এটা আমার পথেই পড়বে, তাই আমি সেখানে থাকব।
মেসির অবসরের পর আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন দি মারিয়া। তিনি বলেন, অনেক বছর পর লিওকে ছাড়া একটি দল পাওয়া কঠিন হবে। সে আর্জেন্টিনা, আর্জেন্টাইন জনগণ এবং পুরো বিশ্বের জন্য অনেক কিছু করেছে। আমরা সেই শেষ দিনটি উপভোগ করব।

